• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

মনোহরদীতে অসহায় পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

মনোহরদীতে অসহায় পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকার অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সহায়তা প্রাপ্তিতে সুবিধাভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category