• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ভোটারবিহীন সরকারই আজকের সংকটের মূল” – বেলাবতে আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৮৩ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

 

মো. হিমেল মিয়া, নরসিংদী:
“শেখ হাসিনা এখন ভারতের মদদে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

রোববার রাতে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড লক্ষীপুরে আলোকিত যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেশের একজন সম্মানিত বিচারক তাকে ‘রং হেডেট’— মানসিক বিকৃত বলে উল্লেখ করেছিলেন। অথচ সেই ব্যক্তি আজ ভারতের সহায়তায় দেশের ভেতর অরাজক পরিস্থিতি তৈরি করছে এবং দোসরদের সক্রিয় করছে। এই ফ্যাসিস্ট সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। দেশে এখন আর বাকস্বাধীনতা ও গণতন্ত্র নেই।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে বলে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক মিয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্তমান ইউপি সদস্য আমির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts