• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ভিসা এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেলো বিকাশ

Reporter Name / ৪২৫ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

[ad_1]

পার্টনারদের নিয়ে ডিজিটাল ওয়ালেট ইকোসিস্টেম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভিসা এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ। সম্প্রতি রাজধানীর এক হোটেলে ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ-২০২৫ এর অনুষ্ঠানে বিকাশ প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন ভিসার গ্রুপ কান্ট্রি ডিরেক্টর (ভারত ও সাউথ এশিয়া) সন্দীপ ঘোষ, কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং বিকাশের চিফ কমার্সিয়াল অফিসার আলী আহম্মেদ।

বিকাশের ওয়ালেট পার্টনারশিপের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কার্ড সেবাদানকারী পেমেন্ট সিস্টেম, আন্তর্জাতিক রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান, ই-কমার্স, রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি সেবাসহ নানান প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি করেছে।

পার্টনারশিপ ও কোলাবোরেশনের মাধ্যমে আরও বৃহৎ গ্রাহকগোষ্ঠীকে বৈচিত্র‌্যপূর্ণ ডিজিটাল আর্থিক সেবা দিয়ে তাদের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়েছে বিকাশসহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

এবছর বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭ প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে। দেশের ডিজিটাল অর্থনীতিতে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিনটেক, মার্চেন্ট এক্সেপেন্টস, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্সিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts