• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

বেলাবতে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Reporter Name / ৫১৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে পন্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই লেগুনার আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা দিকে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পুটিমারা এলাকার আরআরপি ফিড মিলসংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লেগুনাচালকের নাম মো. রুবেল মিয়া (২৫)।
বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের মো. আলাউদ্দীন মিয়ার ছেলে তিনি। এছাড়া দুজন আহত ব্যক্তি হলেন মো. শাওন মিয়া (১৮) ও মো. নুরে আলম (৩৫)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পন্যবাহী একটি কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল। এ ছাড়া দুজন যাত্রী নিয়ে একটি লেগুনা বিপরীত দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টায় আরআরপি ফিড মিলসংলগ্ন এলাকা অতিক্রমের সময় ওই লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। লেগুনাটিকে দুমড়ে-মুচড়ে দিয়ে ওই কাভার্ড ভ্যান পালিয়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার চালক রুবেল নিহত হন।

এ সময় উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুই যাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী বারৈচা জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক শামীম আল মামুন ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ভৈরব হাইওয়ে থানায় পাঠান। নিহতের সঙ্গে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category