• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট – IPCSBDPress ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯ জন – IPCSBDPress আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন – IPCSBDPress নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

বৃষ্টি হতে পারে আরও দুই দিন, তারপর কমবে তাপমাত্রা – IPCSBDPress

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:১৯ পূর্বাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন আর আগের মতো শক্তিশালী নেই। ভারতের ছত্তিশগড়ে প্রবেশের পর এটি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও ঝড়টি দুর্বল হয়ে গেছে, তবুও এর প্রভাব এখনও রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মন্থার প্রভাবে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল ছিল। দিনের শুরুটা রোদে ভরা থাকলেও সকাল সাড়ে ৯টার পর থেকেই আকাশে ঘন মেঘ দেখা যায়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, “রাজধানীর আশপাশে ইতোমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। মন্থার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।”আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মন্থার পাশাপাশি আরব সাগরেও আরেকটি নিম্নচাপ সক্রিয় রয়েছে। এই দুই সিস্টেমের সম্মিলিত প্রভাবে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৃষ্টিপাতের ধারা আগামী দু’দিন স্থায়ী হতে পারে। শুক্রবার ও শনিবার বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে, তবে রোববার থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মন্থা পরবর্তী বৃষ্টির পর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে নভেম্বরের শুরুতেই দেশের আবহাওয়ায় শীতের হালকা আমেজ দেখা দিতে পারে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts