• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

বৃষ্টিতে নারায়ণগঞ্জ নৌপথে যাত্রী সংকট, অর্ধেকের বেশি লঞ্চ চলাচল বন্ধ

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ, ২৮ এপ্রিল: টানা দুই দিনের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে নারায়ণগঞ্জের নৌপথে যাত্রী চলাচল। স্বাভাবিক সময়ে যাত্রীদের ভিড়ে মুখর থাকলেও বর্তমানে ফাঁকা পড়ে আছে লঞ্চঘাট, আর নির্ধারিত সময়েও ছাড়তে পারছে না অধিকাংশ লঞ্চ।
‎
‎মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটে নোঙর করে আছে একাধিক লঞ্চ, কিন্তু নেই তেমন যাত্রী উপস্থিতি। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ায় নৌপথে যাত্রী সংকট তীব্র আকার ধারণ করেছে।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে প্রতিদিন যেখানে ৮টি লঞ্চ নিয়মিত চলাচল করে, সেখানে গত দুই দিনের টানা বৃষ্টির কারণে বর্তমানে মাত্র ৩ থেকে ৪টি লঞ্চ চলাচল করছে। তাও আবার যাত্রী স্বল্পতার কারণে নির্ধারিত সময় মেনে চলাচল সম্ভব হচ্ছে না।
‎
‎লঞ্চ মালিক ও সংশ্লিষ্টরা জানান, সাধারণত সকাল থেকেই যাত্রীদের ভিড় শুরু হয়। কিন্তু আজ সকাল থেকে ঘাটে লঞ্চ ভিড়িয়ে অপেক্ষা করলেও পর্যাপ্ত যাত্রী না থাকায় নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। অনেক লঞ্চ ঘণ্টার পর ঘণ্টা যাত্রীর অপেক্ষায় ঘাটে বসে রয়েছে।
‎
‎এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির কারণে যাত্রী চলাচল কমে গেছে, যার প্রভাব পড়েছে লঞ্চ চলাচলেও। যাত্রী কম থাকায় অনেক লঞ্চই ট্রিপ বাতিল করতে বাধ্য হচ্ছে। এছাড়া আবহাওয়ার কারণে নদীপথে চলাচলেও কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
‎
‎স্থানীয় যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতায়াত করছেন না। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও দিনমজুর শ্রেণির যাত্রীরা বৃষ্টির দিনে নৌপথ এড়িয়ে চলছেন। ফলে ঘাটে যাত্রী সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
‎
‎অন্যদিকে, লঞ্চ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এভাবে টানা কয়েকদিন যাত্রী সংকট চলতে থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। প্রতিদিনের খরচ মেটানোই কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
‎
‎সব মিলিয়ে, টানা বৃষ্টির প্রভাবে নারায়ণগঞ্জের নৌপথে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
‎



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category