• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

[ad_1]

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব এর পক্ষে ১৬ মার্চ সোমবার বিকেলে পাঠানটুলী কবরস্থান সংলগ্ন পশ্চিম আইলপাড়া এলাকায় গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও স্থানীয় সমাজকর্মীরা।

বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজিব এর দিক নির্দেশনায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পশ্চিম আইলপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল মোঃ চুন্নু মিয়া, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, স্থানীয় সমাজকর্মী ইমতিয়াজ ভূঁইয়া, রোমান, শনন, তন্ময়, ফার্মাসিস্ট মোবারক হোসেন সহ এলাকার তরুণ সমাজ।

এসময় ঈদ সামগ্রী বিতরণকালে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই ঈদকে সামনে রেখে আমাদের প্রিয় ভাই ও জেলা বিএনপির অন্যতম নেতা মাসুকুল ইসলাম রাজিব তার ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া। যার ফলশ্রুতিতে তাঁর মতো করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।

পরিশেষে ঈদ সামগ্রী নিতে আসা লোকজন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাউল, ভাতের চাউল, সয়াবিন তেল, লবন, মসুরীর ডাল, চিনি, সেমাই ও দুধের প্যাকেট।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category