• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আফ্রিদি থেকে গেইল বিদেশি ক্রিকেটারদের মিলিয়ন ডলারের বিপিএল যাত্রা – IPCSBDPress মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা গৃহকর্মী নিয়োগের আগে যেসব খোঁজ খবর নেবেন শিক্ষকরা সাংবাদিকতায় থাকলে এমপিও বাতিল করে আইনি ব্যবস্থা বিটকয়েন কি | বিটকয়েন কিভাবে কাজ করে | এবং কিভাবে উপার্জন করা যায় রাজশাহীতে মাইক্রোবাস চাপ দিয়ে এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টা – IPCSBDPress ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন। রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই মনোহরদীর সাগরদী বাজারে বৃহস্পতিবার ফ্রি চিকিৎসা সেবা দিবেন ডা এম এইচ কবির। জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক – IPCSBDPress

বাফটায় সেরা মাইকি ম্যাডিসন, বাকিরা কারা

Reporter Name / ২৩০ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন


গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নেয় শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। একজন স্ট্রিট ড্যান্সার ও রাশান গ্যাংস্টারের ছেলের প্রেমকাহিনি প্রশংসায় ভেসে গিয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন তরুণ মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। এ বছর ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি।

গতকাল রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল বাফটার ৭৮তম আসর। সঞ্চালনা করেন ডেভিড টেনান্ট। এ বছর সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’ সিনেমাটি। সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। এডওয়ার্ড বার্গার নির্মিত সিনেমাটি তৈরি হয়েছে ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের একই নামের উপন্যাস অবলম্বনে। যদিও সেরা সিনেমার দৌড়ে ছিল ‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘এমিলিয়া পেরেজ’।

ব্র্যাডি করবেট শুটিংসেটে। ছবি: এক্স থেকে 

সেরা পরিচালক
হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’। ছবিটির নির্মাতা ব্র্যাডি করবেট জিতে নিয়েছেন সেরা ছবির পুরস্কার। এর আগে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে নির্মাতা বলেছিলেন, ‘অনেকেই বলেছিল সাড়ে তিন ঘণ্টার এই সিনেমা কে দেখবে!’

অ্যাড্রিয়েন ব্রডি। ছবি: এএফপি

সেরা অভিনেতা
‘দ্য ব্রুটালিস্ট’-এ অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন ব্রডি। এরপর সে রকম কোনো কাজে দেখা যায়নি তাকে। ‘দ্য ব্রুটালিস্ট’ দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেওয়া ব্রডির জন্য এই পুরস্কার অন্যরকম। ‘দ্য ব্রুটালিস্ট’-এর মতো রোমান পোলানস্কির সে ছবিতেও এক ইহুদির চরিত্রের অভিনয় করেছিলেন, যে গণহত্যা থেকে বাঁচার চেষ্টা করছিল।

সেরা অ্যানিমেশন সিনেমা
বাফটায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে ‘ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’। ছবিটি নির্মাণ করেছেন নিক পার্ক ও মার্লিন ক্রোসিংহাম। মনোনয়নে এগিয়ে ছিল ‘ফ্লো’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ওয়াইল্ড রোবট’।

সেরা তথ্যচিত্র
ক্রিস্টোফার রিফ ছিলেন মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি ডিসি কমিকের সুপারহিরো সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র ‘সুপারম্যান’-এ অভিনয় করে তিনি বাফটা পুরস্কার অর্জন করেন। ১৯৮৫ সালে এক দুর্ঘটনায় পক্ষাঘাতের পর তিনি পক্ষাঘাতগ্রস্তদের অধিকার নিয়ে কাজ করছিলেন। তাকে নিয়েই তৈরি হয়েছে তথ্যচিত্র ‘সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি’। এ তথ্যচিত্রই বাফটায় সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।

ইংরেজি ভাষার বাইরে সেরা সিনেমা
মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে অস্ত্রোপচার করে সে নারীতে রূপান্তরিত হবে। এ গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। শুরুতে তেমন আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। চলতি বছর গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। বাফটায় সিনেমাটি জিতেছে সেরা ইংরেজি ভাষার বাইরের সিনেমার পুরস্কার।

সর্বোচ্চ পুরস্কার
মনোনয়নের মতো মূল আসরেও সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’ সিনেমাটি। এ ছাড়া ‘দ্য ব্রুটালিস্ট’ও চারটি পুরস্কার জিতেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts