• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

বাংলার জমিন থেকে দুর্নীতিবাজদের উৎখাত করে দেবো: রেজাউল করীম

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

[ad_1]

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি ও বিদেশে টাকা পাচারকারীদের বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে দেবোG

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলার শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা পৌর ও উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনী গণসমাবেশে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, যারা দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানায়, দেশকে পাঁচবার দুর্নীতিতে ও চোরের দিক থেকে ফাস্ট বানায় তাদের আর ক্ষমতায় আনা যাবে না।

তিনি আরও বলেন, সারাদেশ ঘুরে সাধারণ মানুষের মুখে শুনেছি, তারা বলছেন- আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টির শাসনামল দেখেছি কিন্তু ইসলামের শাসনামল দেখিনি। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে দিন-রাত প্রহর গুনছি। আমরা ইসলামের পক্ষে ভোট দিয়ে এবার বাক্স ভরে দেবো।

এ সময় তিনি বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) আসনে তার দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানের হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। এবং সবাইকে হাতপাখায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিসহ দেশ ও ইসলামবিরোধী সব ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে মোংলায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা উপজেলা সভাপতি মো. রেজাউল করিম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন ও মোংলা পৌর সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করীম।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category