• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ নেপালের মধ্যে যুব উন্নয়ন ও বহুমাত্রিক সহযোগিতা জোরদারে সৌজন্য সাক্ষাৎ জিওয়াইডিসি’র

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

[ad_1]

ঢাকার গুলশানে অবস্থিত নেপাল দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত নেপালের ডেপুটি চিফ অব মিশন(সহকারী রাষ্ট্রদূত) Ms. Lalita Silwal-এর সঙ্গে ৫ জানুয়ারি সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিল (GYDC)-এর সেক্রেটারি জেনারেল এবং রিপাবলিক অব লাইবেরিয়ার (প্রিন্সভিল সিটি)র কনসাল সোহাগ মহাজন।

উক্ত সৌজন্য সাক্ষাতে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন, গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিল এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ চ্যাপ্টার এর জয়েন্ট সেক্রেটারি হাজী মোহাম্মদ ইব্রাহিম ও ফেরদৌস আলমগীর খান।

দ্বিপাক্ষিক আলোচনাকালে ডেপুটি চিফ অব মিশন Ms. Lalita Silwal নবনিযুক্ত রিপাবলিক অব লাইবেরিয়ার কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সোহাগ মহাজনকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে যুব উন্নয়ন, যুব বিনিময় কর্মসূচি, সামাজিক কল্যাণমূলক কার্যক্রম, শিক্ষা সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ ও নেপালের মধ্যে যৌথভাবে কাজ করার সম্ভাবনাময় খাত হিসেবে যুব নেতৃত্ব বিকাশ, শিক্ষা ও স্কলারশিপ বিনিময়, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পর্যটন উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপাক্ষিক প্রতিনিধি দল বিনিময় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ উভয় দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে আরও গভীর করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে নেপাল দূতাবাস প্রাঙ্গণে এক স্মরণীয় ফটো সেশনের মাধ্যমে বৈঠকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts