• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

বন্দরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৩ জুন) সকালে বন্দর উপজেলা পরিষদ চত্বরে এবং পরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিবানী সরকার।

 

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও শিবানী সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে গাছ লাগাতে হবে।

 

তিনি আরও বলেন, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি পরিবেশ সংরক্ষণে একটি সামাজিক আন্দোলন। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শাহজাহান মোল্লা, জামান মিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা।

 

কর্মসূচি শেষে উপস্থিত জনগণের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ভূমি অফিসে একযোগে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় ২ হাজার করে মোট ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

 

এই উদ্যোগকে স্থানীয়রা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category