• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

বন্দরে প্রাইভেট কারের ধাক্কায় কিশোর নিহত, চালক আটক

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহত সাকিব আহমেদ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার পোড়াচর বাউশিয়া গ্রামের শাহ আলমের ছেলে। আটক চালক বাদশা মিয়া (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার গুচ্ছগ্রাম এলাকার রেজ্জাক মিয়ার ছেলে।

বুধবার (৬ মে) বিকেলে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকার মেগা সিটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো-গ ৩৪-৩৮৯০ নম্বরের একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক চালক বাদশা মিয়াকে প্রাইভেট কারসহ আটক করতে সক্ষম হয়। পরে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় নিহতের চাচা খোরশেদ মিয়া বাদী হয়ে আটক চালকের বিরুদ্ধে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর- ১৩(৫)২৬।

বন্দর থানার ওসি জানান, আটক চালককে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত প্রাইভেট কারটি পুলিশি হেফাজতে রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category