• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

বন্দরে ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানার ফরাজিকান্দা কবরস্থান সংলগ্ন উপজেলা সড়কে এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলো— আলীনগর এলাকার খোকন বেপারীর ছেলে অপূর্ব (২২), একই এলাকার আয়নাল হক মিয়ার ছেলে মিনহাজ (১৭), মাধবপাশা এলাকার আজিজুল মিয়ার ছেলে মোহন (২১) এবং একই এলাকার রমজান আলী মিয়ার ছেলে বাপ্পী (১৮)।

 

জানা যায়, কাশিপুর এলাকার ব্যবসায়ী কাউসারকে পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

 

এ ঘটনায় ভুক্তভোগী কাউসার বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর- ৪৬(৪)২৬।

 

পুলিশ জানায়, আটককৃতদের রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফিজুর রহমান আশরাফ উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category