• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ধরে পুলিশে দিলেন আন্দোলনকারীরা

Reporter Name / ২২৭ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখছিলেন সরোয়ার তালুকদার। বক্তব্য শেষে ‌‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। এসময় তাকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী তামিম বলেন, “সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।”

আরেকজন কর্মী বলেন, ‘তিনি আওয়ামী লীগের কোনো পদধারী কি-না জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।’

তবে সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি আওয়ামী লীগের কেউ না। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছেন। এজন্য ক্ষমাও চেয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts