• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

ফতুল্লায় সোহেল ইয়ার্ণ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

[ad_1]

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সদর উপজেলায় ইটিপি (Effluent Treatment Plant) ছাড়া তরল বর্জ্য উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ তারিফ আল তাওহীদের নেতৃত্বে একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে ফতুল্লার ওয়াপদারপুল হাজীগঞ্জ এলাকায় অবস্থিত “মেসার্স সোহেল ইয়ার্ণ ডাইং” নামের কারখানাটিকে ইটিপি ছাড়া পরিবেশে ক্ষতিকর তরল বর্জ্য নির্গমনের দায়ে চিহ্নিত করা হয়। পরে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়।

প্রশাসন জানায়, পরিবেশ দূষণ রোধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্টরা জানান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category