• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রেহানুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার (৩ মে) রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার বেকারীর মোড় জামালের গ্যারেজ সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. শরিফুল ইসলাম (২১), সোহেল ওরফে ইফতান (২৯) এবং মো. সবুজ (১৯)। তারা সবাই বর্তমানে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় বসবাস করলেও তাদের স্থায়ী ঠিকানা কুমিল্লার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে শরিফুলের কাছ থেকে একটি স্টিলের বাটযুক্ত ধারালো ছোরা, সোহেলের কাছ থেকে একটি ধারালো হাসুয়া এবং সবুজের কোমর থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া একটি দা ও একটি দ্বিমুখী চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category