• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৪৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

[ad_1]

ফয়জুল ইসলাম পিংকু, কিশোরগঞ্জ : ২০২৫ সালে প্রথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ ফিরিয়ে দেয়ার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ জেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালক অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানষিক চাপ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।

কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ ফিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খোকন, যুগ্ম-আহ্বায়ক মোস্তাক আহম্মেদ দাদা ভাই, যুগ্ম-আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান রিপন, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন মেনন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, সরকার গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি (৫ম শ্রেণি) পরীক্ষার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বেসরকারি (কিন্ডারগার্টেন) প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category