• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

[ad_1]

কথায় আছে – ফার্স্ট ইমেপ্রেশন ইজ দ্য লাস্ট ইমেপ্রেশন। অর্থাৎ, প্রথম দেখায় আপনার সম্পর্কে কেউ যেমন অনুভব করবে, তার প্রভাব শেষ পর্যন্ত থাকবে। এ কারণেই হয়তো প্রথম দেখায় প্রেমে পড়ার বিষয়টা এতা জনপ্রিয়।

তবে আপনি কি জানেন – প্রথম দেখায় মানুষকে পছন্দ হয়ে যাওয়ার ব্যাপারটা যতটা রোমান্টিক মনে হয়, বিষযটা তার চেয়ে বেশি বিজ্ঞানসম্মত? এর পেছনে আছে মনোবিজ্ঞান, আচরণবিজ্ঞান আর আমাদের মস্তিষ্কের জটিল কিছু খেলা।

কারও সঙ্গে আলাপের প্রথম কয়েক মিনিটের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি — এই মানুষটাকে কি আমি আরেকটু জানতে চাই, নাকি দূরে থাকাই ভালো। এমন দ্রুত সিদ্ধান্তের কারণ শুধু চেহারা নয়; কাজ করে কণ্ঠস্বর, দেহভঙ্গি, গন্ধ, চোখের ভাষা, এমনকি আমাদের নিজের মানসিক অবস্থাও।

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

চলুন জেনে নেওয়া যাক, প্রথম দেখায় মানুষকে আসলে কী কী আকর্ষণ করে-

১. হাসি আর ব্যক্তিত্বের উষ্ণতা প্রথম ইমপ্রেশনের মূলচাবি

জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা যায়, বন্ধুসুলভ হাসি আর চোখের কোমলতা প্রথম ৭ সেকেন্ডে মানুষের প্রতি আমাদের ধারণা পাল্টে দেয়। উষ্ণতা বা ওয়ার্মথ মানুষকে নিরাপদ অনুভূতি দেয়। ফলে প্রথম দেখাতেই আকর্ষণ বেড়ে যায়।

২. কোমল কণ্ঠস্বরেই বাড়ে সংযোগ

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, আত্মবিশ্বাসী ও কোমল কণ্ঠ মানুষকে দ্রুত আরাম দেয়। আমরা অবচেতনভাবেই এমন কণ্ঠের প্রতি বেশি আকৃষ্ট হই, যেটা চাপ কমায় এবং নিরাপদ অনুভব করায়।

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

৩. মিল–ই হলো প্রথম আকর্ষণের বড় কারণ

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায়, সামান্য মিল। যেমন পছন্দ, অভ্যাস বা মূল্যবোধ প্রথম দেখায় মানুষের প্রতি দ্রুত টান তৈরি করে। আমাদের মস্তিষ্ক পরিচিতির উপস্থিতিতে স্বস্তি বোধ করে, ফলে আকর্ষণও বাড়ে।

৪. যে মানুষ স্বস্তি দেয়, তাকে দ্রুত ভালো লাগে

সোশ্যাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেকটিভ নিউরোসায়েন্স-এর তথ্য অনুযায়ী, যে ব্যক্তি প্রথম আলাপেই আমাদের ভেতরে টেনশন না বাড়িয়ে স্বস্তি তৈরি করে, তার প্রতি মস্তিষ্ক দ্রুত পজিটিভ প্রতিক্রিয়া দেখায়। তাই অনেক সময় প্রথম সাক্ষাতে আমরা বলি, ওকে দেখে মনে হলো যেন আমার অনেকদিনের পরিচিত!

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

৫. সুঘ্রাণ ও কেমিস্ট্রি সত্যিই বৈজ্ঞানিক বিষয়

গন্ধ শুধু রোমান্টিক কবিতা নয়, বায়োলজির অংশ। গবেষকরা দেখেছেন, আমাদের দেহের প্রাকৃতিক গন্ধ ও ফেরোমোন প্রথম দেখায় আকর্ষণের বড় ভূমিকা রাখে। পরিষ্কার-পরিচ্ছন্নতা এখানে অন্যতম নির্ধারক।

৬. আত্মবিশ্বাসী দেহভঙ্গিতে আকর্ষণ বেড়ে যায়

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে, সোজা দাঁড়িয়ে থাকা, উন্মুক্ত ভঙ্গি ও ধীরস্থির নড়াচড়া কাউকে আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরে এবং অন্যের চোখে তার প্রতি দ্রুত আকর্ষণ তৈরি করে।

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

৭. দয়ালু মানুষকে সবাই বেশি পছন্দ করে

জার্নাল অব এভোলিউশনারি সাইকোলজি জানায়, প্রথম দেখায় দয়া, নম্রতা ও সহানুভূতি — এই তিন বৈশিষ্ট্য আকর্ষণের শীর্ষে থাকে। অর্থাৎ ‘ভালো মানুষ’ হওয়া যেকোনো যুগেই আকর্ষণীয় হওয়ার গুণে শীর্ষস্থানীয়।

প্রথম দেখায় আকর্ষণ শুধু চেহারা বা বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। হাসি, গন্ধ, মিল, দেহভঙ্গি, কণ্ঠ — সব মিলিয়ে আমাদের মস্তিষ্ক কয়েক সেকেন্ডেই সিদ্ধান্ত নেয় কে আমাদের কাছে নিরাপদ, আর কে বিশেষ। আর এই আকর্ষণই অনেক সময় জন্ম দেয় নতুন বন্ধুত্ব, প্রেম কিংবা দীর্ঘ সম্পর্কের।

সূত্র: জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি রিসার্চ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সোশ্যাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেকটিভ নিউরোসায়েন্স, অক্সফোর্ড ইউনিভার্সিটি, জার্নাল অব এভোলিউশনারি সাইকোলজি

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category