• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য: রায়হান কবির

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

[ad_1]

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা।

 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে পারলে আগামীর বাংলাদেশ হবে আরও শক্তিশালী। অপুষ্টি দূরীকরণে সরকার বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, কৃমিনাশক ওষুধ ও পুষ্টি পরামর্শ দিচ্ছে। এই সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

 

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান বলেন, “পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।”

 

অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।

 

উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলায় পুষ্টি বিষয়ক ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category