• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

পল পগবার ফেরা: দেড় বছরের নিষেধাজ্ঞার পর মোনাকোর জার্সিতে

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

[ad_1]

নিউজ ডেস্কঃ

দীর্ঘ নিষেধাজ্ঞা ও ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে যাচ্ছেন পল পগবা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে অবশেষে ম্যাচ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তার বর্তমান ক্লাব এফসি মোনাকো। শনিবার ফ্রেঞ্চ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামতে পারেন পগবা, যা তার প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াতে পারে।

পগবার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপিং পরীক্ষায় পজিটিভ হওয়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আপিলের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা দেড় বছরে নামিয়ে আনা হয়, যা শেষ হয়েছে সম্প্রতি।নিষেধাজ্ঞা শেষে পগবা এফসি মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেন গত জুনে। কিন্তু অ্যাঙ্কেল ইনজুরির কারণে এতদিন মাঠে নামা হয়নি তার। ফিটনেস ফিরে পাওয়ার পর প্রথমবারের মতো দলীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। মোনাকো আশা করছে, রেনের বিপক্ষে ম্যাচে ধীরে ধীরে তাকে ফিরিয়ে আনা যাবে দলে।

ক্লাব সূত্রে জানা গেছে, পগবার পুনরায় মাঠে ফেরা শুধু প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রত্যাবর্তন নয়, ফ্রেঞ্চ লিগ ওয়ানের দর্শকদের জন্যও এটি বড় আকর্ষণ হতে যাচ্ছে। পগবা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে তিনি মাঠে ফেরার জন্য প্রস্তুত এবং নতুন অধ্যায় শুরু করতে চান।সবকিছু ঠিক থাকলে, শনিবারই শুরু হতে পারে পল পগবার নতুন যাত্রা দীর্ঘ বিরতির পর আবারও পেশাদার ফুটবলে ফিরবেন তিনি।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category