• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

পলাশে ‘জুলাই পুনর্জাগরণ’—লাখো কণ্ঠে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৪৭৭ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

[ad_1]

জুলাই আন্দোলনের চেতনায় নতুন প্রজন্মকে দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ গঠনের শপথ করাতে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা”।

শনিবার (২৬ জুলাই) সকালে পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শপথ পাঠ করান ও বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ফখরুল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা মাসুম ভূঁইয়া।

শপথ পাঠ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন ‘জুলাই যোদ্ধা’ ও তাদের পরিবার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা।

সভায় বক্তব্য রাখেন আহত আন্দোলনকারী আসিফ মাহমুদ, জাহিন মোল্লা ও শান্ত গাজী, জমিয়তে ওলামায়ে ইসলাম পলাশ শাখার সভাপতি মাওলানা নুমানুল করিম এবং জিনারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুজ্জামান।

বক্তারা বলেন, “দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এবং স্বৈরশাসকের দোসরদের বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
তারা আহত আন্দোলনকারীদের চিকিৎসা ও শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts