• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনকল্যাণে নিবেদিত প্রাণ মাঈন উদ্দীন বাবুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৬২ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Oplus_131072

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনকল্যাণে নিবেদিত প্রাণ মাঈন উদ্দীন বাবুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছ।
মো হিমেল মিয়া।
মনোহরদী, নরসিংদী।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বীর আহম্মদপুরের গর্বিত সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সাগরদী ব্রিক্স ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দীন বাবুল।

তিনি বীর আহম্মদপুর ঈদগাহ মাঠের সাবেক সভাপতি এবং বর্তমানে সাগরদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

জনাব বাবুল শুধু একজন সফল ব্যবসায়ীই নন, বরং তিনি একজন মানবিক ও দরদী মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত। গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের নৈতিক দায়িত্ব মনে করেন এবং বছরের পর বছর ধরে তিনি এই অঙ্গীকার নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন।

সমাজ থেকে মাদক, দুর্নীতি, অন্যায় ও অবিচার দূরীকরণে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। যুব সমাজকে সুশিক্ষা ও নৈতিকতায় উদ্ধুদ্ধ করতে সব সময় চেষ্টা করে যাচ্ছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও সম্প্রসারণেও তার যথেষ্ট অবদান রয়েছে। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ ধর্মীয় কেন্দ্রগুলোতে তিনি আর্থিক ও নৈতিক সহযোগিতা করে চলেছেন।

ঈদুল আযহা উপলক্ষে তিনি এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন—
“ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত একটি পবিত্র উৎসব। এই ঈদের শিক্ষা যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, সমাজে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে—এই কামনাই করি। সকলে আমার জন্য দোয়া করবেন, যেন আমি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।”

জনকল্যাণে নিবেদিত এই মানুষটির জন্য এলাকাবাসীও দোয়া ও শুভকামনা জানিয়েছেন, যেন তিনি আরও দীর্ঘদিন সমাজ ও ধর্মের উন্নয়নে তার অবদান রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category