• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত’
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী | ১১ জুলাই ২০২৬
নরসিংদীর মনোহরদী থানার তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং দীর্ঘদিনের পলাতক কুখ্যাত আসামি নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’ (৩৮)-কে নোয়াখালীর সেনবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনায়, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকারের তত্ত্বাবধানে এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশার নেতৃত্বে আদালতের মুলতবি গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে এএসআই (নিঃ) আল আমিন সিকদার, কনস্টেবল হুমায়ুন কবির ও মাসুম বিল্লাহ সমন্বয়ে গঠিত একটি দল নোয়াখালীর সেনবাগ থানা এলাকায় অভিযান চালায়। সেনবাগ থানা পুলিশের সহযোগিতা, গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝালোয়াপাড়া এলাকা থেকে নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারামারি, ভাঙচুর ও চুরিসহ বিভিন্ন ফৌজদারি অপরাধে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মনোহরদী থানার তিনটি পৃথক মামলায় আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মুলতবি ছিল।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, “অপরাধী যতই কৌশলে আত্মগোপন করুক না কেন, আইনের আওতায় তাকে আসতেই হবে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও আন্তঃজেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিনের পলাতক এই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ দমনে মনোহরদী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে নরসিংদী জেলা পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতার, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category