• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

নেত্রকোণার মদনে স্বামীর বিরুদ্ধে নার্সের হাত-পায়ের রগ কাটার অভিযোগ – IPCSBDPress

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৪৪ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোণার মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের এক নার্সের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌরসদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন।ঘটনাস্থলে স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে মদন থানা পুলিশ।পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা এবং মারুফা আক্তারের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার মদনপুর।

প্রায় ১০বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়।৭বছর বয়সী তাদের একটি কন্যা সন্তান রয়েছে।গত ৬ মাস আগে মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন।যোগদানের পর থেকেই পৌরসদরের বাড়িভাদেরা রোডে একটি বাসায় ভাড়া নিয়ে স্বামী স্ত্রী বসবাস করছিলেন।

পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো বলে জানা যায়।বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহের একপর্যায়ে আরিফুল ইসলাম তার স্ত্রী মারুফা আক্তারের হাত ও পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।আটক আরিফুল ইসলাম দাবি করেন, কলেজ জীবন থেকে শুরু করে স্ত্রীকে লেখাপড়ায় সহায়তা করেছেন তিনি।

তবে স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়েই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল হুদা খান এ প্রতিনিধিকে জানান,আহত নার্স মারুফা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তার স্বামী আরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মদন থানা অফিসার ইনচার্জ হাসনাত জামান বলেন,খবর পেয়ে আরিফুল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে।ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category