• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নিতাইগঞ্জে টিসিবির সাড়ে ৩২ টন আটা উদ্ধার, জরিমানা ও কারাদণ্ড

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের  নিতাইগঞ্জ এলাকায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিজিবির যৌথ অভিযানে অবৈধ মজুদ ও সয়াবিন তেল প্যাকেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ টিসিবির আটা উদ্ধার, অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১২ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল প্যাকেজিং ও বাজারজাত করার অপরাধে মেসার্স বি.কে ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী গৌতম চন্দ্র সাহাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এদিকে, নিতাইগঞ্জের ৮১ বংশাল রোড এলাকায় অবস্থিত এস.ডি. ফ্লাওয়ার মিলস ও গাউসুল আজম ফুড অ্যান্ড এলাইট মিলসে পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ করা টিসিবির ৬৫০ বস্তা আটা উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৩২ টন ৫০০ কেজি।

খাদ্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, বিতরণ ও বিপণন আইন, ২০২৩-এর ৬ ধারায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের ম্যানেজার ও জেনারেল ম্যানেজারকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট সকল অবৈধ মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category