• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নারীর কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

 

নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বন করে কাজ করছেন। নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে কাঠামোগত সংস্কার করে দেশকে বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করাবেন। দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ।”

এসময় তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, “তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করছে এবং পিআর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।”

সমাবেশে বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. অছিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক মো. আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, যুবদল নেতা সিনতাজ মোহাম্মদ সালমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category