• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name / ৫২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সহোদর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরের মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- রাজধানী হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী খলিল মিয়ার ছেলে আশিক (১২) ও আরিয়ান (১০)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের মামাতো ভাই রোহান বলেন, দুপুরে পরিবারসহ ফুপুর বাড়িতে বেড়াতে এসে বিকেলে ব্যাডমিনটন খেলে শরীরে বালু থাকায় তারা তিনজন মিলে পুকুরে গোসল করতে নামে। এসময় আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পরে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা পুকুর থেকে সন্ধ্যায় আরিয়ানকে মৃত উদ্ধার করে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে আশিকের মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে। বিনা ময়নাতদন্তে তাদের দাফন করা হবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts