• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের মানুষের আতঙ্ক দূর করার জন্য রাজপথে নেমেছি: রাজীব

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘‘নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। আমরা আজকে রাজপথে নেমেছি নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে, সেটি দূর করার জন্য।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাশুকুল ইসলাম রাজীব আরও জানান, নারায়ণগঞ্জবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে এই কর্মসূচি পালন করছি। আমরা মানুষকে এই নিশ্চয়তা দিতে চাই, আপনাদের কোনো ভয় ও আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে আছে, সেই বার্তাই দিতে আমরা রাজপথে এসেছি।

 

‎‎রাজীব বলেন, ‘‘কিছুদিন যাবত নারায়ণগঞ্জসহ সারা দেশকে একটু অস্থিতিশীল করার চেষ্টা ও পাঁয়তারা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠনের ব্যানারের মাধ্যমে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি আইন প্রয়োগকারী সংস্থার বিষয়। তারা তাদের দায়িত্ব তারা পালন করবে।’’

 

তিনি বলেন, ‘‘বিএনপির রাজনীতির দর্শন হলো বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা। দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে।

 

‎তিনি আরও বলেন, ‘‘প্রশাসনের দুর্বলতা বা অন্য কোনোভাবে বিষয়টি আমি দেখতে চাই না। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন তো নিষিদ্ধই। নিষিদ্ধ কেউ যদি তাদের কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে চাই। আইন সবার জন্য সমান হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, সেই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির উদ্দেশ্য।

 

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্য রাজীব বলেন, ‘‘আজকের বিএনপির কর্মসূচির মূল কারণ হলো নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল, সেটা দূর করা। যেকোনো প্রয়োজনে, যেকোনো সমস্যায় আর কেউ না থাকুক, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে।

 

প্রশাসনেকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব রয়েছে, আমরা বিশ্বাস করি তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবে। মানুষের নিরাপত্তা বা শান্তি বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা তৈরি হলে সেটা দূর করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের।

 

‎তিনি আরও বলেন, ‘‘আমরা প্রত্যাশা করি, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। জাতীয়তাবাদী দল হিসেবে আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের শান্তি নিশ্চিত করা।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইঙ্গিত করে তিনি বলেন, আপনার রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আপনার বক্তব্য থাকতে পারে। সেটা আপনার গণতান্ত্রিক অধিকার, আমরা তা হরণ করতে চাই না। কিন্তু কোনো অবস্থাতেই গণতন্ত্র বা স্বাধীনতার নাম করে সাধারণ মানুষের কোনো সমস্যা সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। সেই কারণেই আমরা রাজপথে অবস্থান নিয়েছি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category