• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নরসিংদীর গর্ব সানজিদা সরকার — বাংলাদেশ পুলিশ প্রশিক্ষণে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন।

Reporter Name / ৮৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নরসিংদীর গর্ব সানজিদা সরকার — বাংলাদেশ পুলিশ প্রশিক্ষণে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জ

নরসিংদী প্রতিনিধি:
সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর কৃতি সন্তান সানজিদা সরকার। বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর-এর ২৫তম ব্যাচে প্রশিক্ষণরত ৪৫৮ জন সদস্যের মধ্য থেকে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (IGP) কাছ থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা পদক লাভ করেছেন।

সানজিদা শুধু প্রশিক্ষণেই নয়, শিক্ষাজীবনের প্রতিটি ধাপে রেখেছেন মেধা ও মননের উজ্জ্বল ছাপ:

S.S.C: সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে GPA 4.70 (A) – বিজ্ঞান বিভাগ।

H.S.C: সরদার আসমত আলী মহিলা কলেজ থেকে GPA 5.00 (A+) – মানবিক বিভাগ।

বর্তমানে তিনি নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

🏡 পারিবারিক পরিচয়:
সানজিদার জন্মস্থান বীর আহম্মদপুর, নামা পাড়া, নরসিংদী।
তিনি সম্মানিত ব্যক্তি লুৎফুর কবির (তুষার) এর কন্যা।
তার বড় ভাই তারেক সরকার সবসময় তাকে সাহস, উৎসাহ ও মানসিক শক্তি যুগিয়েছেন।

🎯 লক্ষ্য ও আদর্শ:
সানজিদা সরকার তার অর্জনকে দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করতে চান। তিনি বলেন,
“আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

🌸 তার এই অসাধারণ সাফল্যে পরিবার, বন্ধু, শিক্ষক এবং এলাকাবাসী সকলেই গর্বিত।
তারা সকলের কাছে দোয়া চেয়েছেন –
“সানজিদা যেন আগামী দিনে নরসিংদীবাসীর অহংকার ও দেশের শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতে পারেন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts