• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নরসিংদীর আলোকবালীতে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত-১, আহত-১০

Reporter Name / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী সদর উপজেলা  আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এতে দুইপক্ষের আরো অন্তত ১০জন আহত হয়। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক ছিলেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পূনরায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরো বেশ কয়েকজন আহত হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য এর আগে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুইজন নিহত হয়। এই ঘটনায় এই নিয়ে ৩ জন নিহত হবার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category