• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

[ad_1]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের উত্তাপ কাটতে না কাটতেই নরসিংদীতে আলোচনায় এসেছে জামানত হারানো প্রার্থীদের তালিকা। বাংলাদেশ নির্বাচন কমিশন-এর বিধি অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
এবার নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪১ জন প্রার্থী। এর মধ্যে ২৭ জনই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষর করা বেসরকারি ফলাফলে এসব তথ্য জানা গেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, নরসিংদী-১ (সদর) আসনে ৬ জন, নরসিংদী-২ (পলাশ) আসনে ৩ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৫ জন, নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে ৭ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৬ জন প্রার্থী জামানত হারান।
অন্যদিকে, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নরসিংদী-১ (সদর)
মোট ৮ প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন— জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ হোসেন ভূঁইয়া (হাতপাখা), গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী (উদ্দীয়মান সূর্য), গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট শিরিন আক্তার (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন (মোমবাতি) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ (আপেল)।
নরসিংদী-২ (পলাশ)
৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৩ জন— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল (মোমবাতি), জাতীয় পার্টির এ এন এম রফিকুল ইসলাম সেলিম (লাঙ্গল) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম (আপেল)।
নরসিংদী-৩ (শিবপুর)
৮ প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন— জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান (গোলাপফুল), জাতীয় পার্টির অ্যাডভোকেট একেএম রেজাউল করিম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া (হাতপাখা), জামায়াতে ইসলামী বাংলাদেশের মো. মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রায়হান মিয়া (আপেল)।
নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো)
৯ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন— জনতার দলের আবু দার্দ্দা মো. মা’জ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম (ডাব), কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া (আপেল), খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন (রিকশা), জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম (হাতপাখা)।
নরসিংদী-৫ (রায়পুরা)
১০ প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন— জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী (ফুটবল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল), সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার তৌফিকুর রহমান (ঘোড়া), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি), জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে জামানত হারানো প্রার্থীদের এই তালিকা নিয়ে আলোচনা চলছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts