• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৯ হাজার লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত থেকে শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম প্রহর পর্যন্ত (রাত ১২টা থেকে ২টা) নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার পলাশ উপজেলার জিনারদি মূলপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) কলিমুল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল তাদের সহযোগিতা করে।
অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে বেআইনিভাবে মজুদকৃত প্রায় ৯,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত এম এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে প্রতি লিটার হিসেবে মোট ৮ লাখ ৬৭ হাজার ৫১০ টাকায় বিক্রি করা হয়।
বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় পরবর্তী কার্যদিবসে অর্থ জমা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category