• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৬৪৮ Time View
Update : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

  • মো হিমেল মিয়া
  • মনোহরদী, নরসিংদী।
  •  নরসিংদীতে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুল শেখ (২৭) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

    নিহত ওয়াহিদুল শেখ যশোরের অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে। তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর একজন লাইনম্যান ছিলেন। তিনি পরিবার নিয়ে সাহেপ্রতাপ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

    নিহতের সহকর্মীরা জানায়, সন্ধ্যায় বৃষ্টির পরপর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। এসময় লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান ওয়াহিদুল শেখ।
    পরে বৈদ্যুতিক লাইনে সরবরাহ চলে আসায় বিদুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পরে লাইনম্যান ওয়াহিদুল শেখ। পরে সহকর্মীরা ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বিদ্যুৎপৃষ্ঠে ওয়াহিদুলের শরীরের বেশির ভাগ অংশে পুড়ে যায়।

    নিহতের বোন জামাই কামাল মিয়া বলেন, ওয়াহিদুল সকল নিরাপত্তা নিয়ে কাজ করতে উঠেছিলো। কিন্তু তার কাছ থেকে অনুমতি না নিয়ে লাইন সরবরাহ করা হয়েছিল। যার কারণে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়।

    নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ওয়াহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদুৎপৃষ্ঠে তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। কী কারণে এবং কীভাবে ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে পল্লী বিদ্যুৎ এর গাফিলতির কারণে এঘটনা ঘটেছে পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts