• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৬৭৯ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

 

মো হিমেল।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাত সাড়ে এগারটার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০), লোকমান হোসেন (২৪) ও মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির ও লোকমান দুইজন সহোদর ভাই।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ শীলমান্দী এলাকার জনৈক বিল্লাল হোসেনের একতলা বিল্ডিংয়ের একটি কক্ষে কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। রাত সাড়ে এগারটার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক অজিত চন্দ্র বর্মণ, সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, গ্রেপ্তার তিনজনই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। শিগগিরই দায়ের করা মামলায় আসামিদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts