• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নরসিংদীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মোঃ হিমেল মিয়া।

মনোহরদী উপজেলা প্রতিনিধি

 

নরসিংদীর বেলাবতে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২২ সেপ্টেম্বর)বিকালে পাটুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে ৩ নির্বাচিত বারের সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বিগত ১৭ বছরে আওয়ামী সরকার আমলের নৈরাজ্যের কথা তুলে ধরেন এবং আসন্ন দূর্গাপূজায় কোন দুষ্কৃতকারী যেন কোন অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বেলাব উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন সহ বেলাব এবং মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts