• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নরসিংদীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মানহীন প্রসাধনী

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মানহীন প্রসাধনী

শরীফ ইকবাল রাসেল
নরসিংদীর হাটবাজারে এবং ছোট বড় মেলাগুলোতে প্রকাশ্যেই অবাধে বিক্রি হচ্ছে মানহীন প্রসাধনী। আর এসব প্রসাধনী ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
বিএসটিআই ছাড়া এসব প্রসাধনী ব্যবহারে স্কীনের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এগুলো পরিহার করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবুও নিজেদের শ্রীবৃদ্ধি ও রুপ লাবন্য তৈরীর চেষ্টায় অনেকেই এসব প্রসাধনী ব্যবহার করেন।
নিম্নমানের এসব প্রসাধনী ব্যবহারে হিতের বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি থাকে। নরসিংদীর বিভিন্ন হাটবাজার ও রাস্তাঘাটে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের মেলায় অবাধে বিক্রি হচ্ছে মানহীন প্রসাধনী। কোনো প্রকার প্রশিক্ষণ বা বিষয়ভিত্তিক লেখাপড়া ছাড়াই বাসায় বসে নিজেরাই তৈরী করেন এসব প্রসাধনী। এর কোনটা বোতলজাত, আবার কোনটা প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের কাছে।
সরেজমিনে দেখা যায়, উদ্যোক্তাদের তৈরী প্রসাধনীর মধ্যে রয়েছে মাথার তৈল, মুখের ব্রন পরিস্কার করার ক্রীম, মাথা ঠান্ডার তৈল, বিভিন্ন রকমের মেহেদী ও গোসলের সাবানসহ হরেক রকম প্রসাধনী। এসব পণ্যের গায়ে নেই কোনো উৎপাদন বা মেয়াদ শেষ হওয়ার তারিখ। প্রকাশ্যে বিক্রি হওয়া এসব প্রসাধনীতে নেই কোনো পণ্যের মূল্যও।
তবে উদ্যোক্তাদের দাবি, এসব পণ্য কোন ক্ষতি করেনা। আবার অনেকেই বলছেন, এগুলো মানসম্মত প্রসাধনী এবং অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত। নরসিংদী সিভিল সার্জন ফারহানা আহমেদ জানান, বিএসটিআই এর অনুমোদন ছাড়া কোন প্রকার প্রসাধনী বা ক্যামিকেল পরীক্ষা ছাড়া ব্যবহার ঠিক নয়। আর অনুমোদন ছাড়া এসব পণ্য বাজারে বিক্রি দণ্ডনীয় অপরাধ। এসব পণ্য ব্যবহারে স্কিন ক্যান্সার, এলার্জিসহ চর্মজাতীয় রোগে আক্রান্ত হয়ে বড় ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে পারে।
তাই বিএসটিআই এর অনুমোদন ছাড়া এসব প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts