• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ৭ জন আটক

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে বর্তমানে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় চলাকালে পুলিশ বাধা দিলে চাঁদাবাজ দুর্বৃত্তরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এলাকা জুড়ে অভিযান জোরদার করেছে। পুলিশের দাবি, দ্রুত সময়ের মধ্যেই হামলায় জড়িত অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category