• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৮০ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এ সংঘর্ষ ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দলীয় বিভাজন তৈরি হয়। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইদন মিয়া মারা যান এবং আরও অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category