• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে কুয়েত প্রবাসী নিহত, গুলিবিদ্ধসহ আহত অন্তত ২০ জন

Reporter Name / ৩০৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

[ad_1]

রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মামুন মিয়া। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

নিহত মামুন মিয়া স্থানীয় আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।

স্থানীয়রা জানায়, নিলক্ষা এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে স্থানীয় বাজার এলাকায় ফেলু মিয়ার মেয়ের জামাতার সাথে নিহত মামুনের কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পালটা ধাওয়া শুরু হলে মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

আহত অবস্থায় মামুনকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্যদের মধ্যে মামুনের বাবা আউয়াল মিয়া এবং পরশ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে একজন নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category