• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত।

নরসিংদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদী শহর বিএনপির ৬ নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের মা উপাধিধারী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ যোহর নরসিংদী সরকারি কলেজের বারবার নির্বাচিত ভিপি ও জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুলের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুল কবির খোকন।
এছাড়াও জেলা বিএনপি, শহর বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন,
“সৈরাচার সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। আজ তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। জেলে থাকা অবস্থায় কোনো চিকিৎসক তাঁর কাছে যেতে পারেনি। কেউ যেতে চাইলে তাদেরও হুমকি দেওয়া হতো।”
তিনি অভিযোগ করেন, সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সম্পূর্ণ সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, সাবেক ভিপি ইলিয়াস আলী ভূইয়া, মোজাম্মেল হক, হোসেন আলী, হুমায়ুন কবির কামাল, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ মিয়া, সম্পাদক হাজি মাসুদ, মকবুল হোসেন ভূইয়া প্রমুখ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts