• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২

Reporter Name / ৫০৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

[ad_1]

ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো উপজেলায় পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বেলাবো উপজেলার খামারেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত পিকআপ ভ্যান চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যান ঢাকা–সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার খামারেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হন। এসময় আরও দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, “কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category