• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নগরীতে শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী মিছিল

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

[ad_1]

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে নারায়ণগঞ্জে ধর্ষণবিরোধী মিছিল  করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

‎শনিবার  (২৩মে) বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া থেকে ল শুরু হয়ে পরে শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

‎বিক্ষোভকারীরা বলেন, দেশে একের পর এক শিশু ও নারী ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটলেও অপরাধীরা অনেক ক্ষেত্রে আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। ফলে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

‎মিছিল চলাকালে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা নিরাপদ বাংলাদেশ চাই। কোনো বোন যেন আর ধর্ষণের শিকার না হয়। রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

‎এসময় বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

‎

‎এসময় মিছলে উপস্থিত ছিলেন তন্ময় শেখ, মিয়াদ আহমেদ, সাঁকিফ,ওমর ফারুক,নাইয়াব নুর,আলিফ কাবির,সময়, সিফাত, ইসাম মল্লিক, আতিফ, ইয়ামিন দীপ জিসান প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category