• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

[ad_1]

দেশে সক্রিয় হওয়া বৃষ্টিবলয় ‘গর্জন’-এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা সারা দেশে ভয়ংকর কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বুধবার (০৮ এপ্রিল) রাতে দেশের পশ্চিমাঞ্চল দিয়ে এই ঝড় প্রবেশ করতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সময় বজ্রপাত ও শিলাবৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিডব্লিউওটি জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ডের ওপর তৈরি হওয়া প্রকাণ্ড বজ্রমেঘটি রাতেই বাংলাদেশে প্রবেশ করবে।

উদ্ভূত পরিস্থিতিতে রাত্রিকালীন নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ১০ এপ্রিল পর্যন্ত এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে, তবে শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং তাপমাত্রা পুনরায় বাড়তে থাকবে। কালবৈশাখীর তাণ্ডব থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category