• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা রোকনের নেতৃত্বে গোদনাইল ৮ নং ওয়ার্ডে গণসংযোগ

Reporter Name / ২৪৭ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

[ad_1]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে ব্যাপক গণসংযোগ করছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও গোদনাইল ৮ নং ওয়ার্ডের ১০৪ নং পাঠানটুলী আইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব শরিফুল হাসান রোকন।

শুক্রবার সন্ধ্যায় পাঠানটুলী মোড়ে অবস্থিত নির্বাচনী পরিচালনা ক্যাম্প থেকে মিছিল শুরু করে নতুন আইলপাড়া, এনায়েতনগর ও পুরাতন আইলপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশেপাশের জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ করা হয়। গণসংযোগ চলাকালে রাস্তার দু’পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি নেতা শরিফুল হাসান রোকন তার সহযোদ্ধা নেতা কর্মীরা।

এসময় লিফলেট বিতরণ করা হয় এবং ১২ ফেব্রুয়ারি যথাসময়ে নির্বাচনী ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগকালে উপস্থিত ছিলেন পাঠানটুলী আইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া, সোহেল খন্দকার সহ কামাল হোসেন, রহমতুল্লাহ, দিদার, সেলিম, গোলাম মর্তুজা আকাশ, ইমতিয়াজ ভূঁইয়া, তন্ময়, শাওন, জিএম মোস্তফা, ও আল আমীন। পরিশেষে ভোটারদের উদ্দেশ্য গণসংযোগকারীরা বলেন, আপনারা সবাই এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts