• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয়

ধর্মের নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে স্থান দেওয়া হবে না

Reporter Name / ১৯৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

[ad_1]

প্রতিমন্ত্রী সাকী

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সামাজিক সচেতনতা বাড়ানো হবে। কৃষকবান্ধব নীতির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজনৈতিক হানাহানি, মারামারি কিংবা  হয়রানি চলবে না। গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ধর্মের নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে স্থান দেওয়া হবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বাঞ্ছারামপুর এমএস পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও ভিপি একেএম মূসার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এমএ খালেক, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল আইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, যুগ্ম সম্পাদক  আমিরুল ইসলাম সাজ্জাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশির আপেল, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা ।

মেঘনা সেতু নির্মাণসহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরকে একটি নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। উপজেলার সব ন্যায্য দাবি সরকারের কাছে উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবো।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category