• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি

Reporter Name / ২৫৭ Time View
Update : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

[ad_1]

জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বহুমাত্রিক লেখক মুস্তাফিজ শফি। রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মুস্তাফিজ শফি একজন পেশাদার সাংবাদিক। দীর্ঘদিন থেকে এই পেশায় থেকে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার মাধ্যমে একজন গুরুত্বপূর্ণ সম্পাদক হয়ে উঠেছেন। পেশাগত জীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় বিভিন্ন দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। দৈনিক সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও যুগ্ম-বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

মুস্তাফিজ শফি রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন। দেশে অনুসন্ধানী সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে যেসব প্রতিযোগিতামূলক পুরস্কার রয়েছে তিনি তার বেশিরভাগই পেয়েছেন। এরমধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রোটারি ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব ও ইউনেস্কো ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ড, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ানো হয় তার পুরস্কারপ্রাপ্ত একাধিক প্রতিবেদন। অতিথি শিক্ষক হিসেবে নিজেও পড়ান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিনি রিপোর্টার হিসেবে কাজ করেছেন দৈনিক প্রথম আলো, দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ প্রভৃতি দৈনিকে।  

সাংবাদিকতার পাশাপাশি মুস্তাফিজ শফি একজন কবি এবং বহুমাত্রিক লেখক। তার কবিতা, কথাসাহিত্য, গবেষণা ও সাংবাদিকতা বিষয়ক প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় দুই ডজন। ভূতকল্যাণ সমিতি গ্রন্থের জন্য পেয়েছেন সিটি ব্যাংক আনন্দ-আলো সাহিত্য পুরস্কার। মুক্তিযুদ্ধ বিষয়ক একাত্তরের বিজয়িনী গ্রন্থের জন্য পেয়েছেন মোবাইল ফোন অপারেটর রবির সম্মাননা। দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুস্তাফিজ শফি সংবাদপত্র ব্যবস্থাপনা, সংবাদ পরিবেশনায় ও সম্পাদকীয় নীতিনির্ধারণে পেশাদারিত্বের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। 

দেশ রূপান্তরের দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মুস্তাফিজ শফি বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। ‘দায়িত্বশীলদের দৈনিক’ এ স্লোগান নিয়ে এগিয়ে চলা দেশ রূপান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সততা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন, দায়িত্বশীল ও পাঠক বান্ধব সাংবাদিকতার ধারাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, রূপায়ণ গ্রুপের অর্থায়নে ‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান নিয়ে দেশ রূপান্তর ২০১৮ সালে যাত্রা শুরু করে। অনেকগুলো সাড়া জাগানো অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পত্রিকাটি পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন ও ইউটিউব চ্যানেলও জনপ্রিয়তা পেয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category