• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

দেশ অস্থিতিশীল করতে বিদেশে বসে কলকাঠি নাড়ছে ফ্যাসিস্ট হাসিনা

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

[ad_1]

খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশে বসে কলকাঠি নাড়ছে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার উত্তর বাজার বালুর মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বিরাজমান  সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ ধানের শীষের দল ছাড়া কেউ জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেনি। বিএনপি যখনই ক্ষমতায় থাকে দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে, নিরাপদে থাকে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে মানুষ ঠকেনি, বরং জিতেছে। আগামীতেও জিতবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার লুটপাট করে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে পালিয়ে গেছে। এই লণ্ডভণ্ড ধ্বংসযজ্ঞ অবস্থা থেকে দেশকে টেনে তুলতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে। সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পথে-ঘাটে, হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান। বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জাতি-ধর্ম-নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category