• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান: আইন উপদেষ্টা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন কে? সরদার সাখাওয়াত হোসেন বকুল কে মন্ত্রী হিসাবে দেখতে চান মনোহরদী বেলাবো এর জনগণ উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে ​আমার বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে নেমেছিল: রুমিন ফারহানা বসন্ত মানে হলুদ রং কেন? বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল 

দেশের প্রথম অর্থসচিব এম মতিউল ইসলাম আর নেই

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন


স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এম মতিউল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার মাধ্যমে এম মতিউল ইসলামের কর্মজীবন শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশের প্রথম অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় যুদ্ধবিধ্বস্ত দেশের ভঙ্গুর আর্থিক কাঠামো পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের জাতীয়করণে তার ভূমিকা ছিল অসামান্য। তিনি শিল্পসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, ভিয়েনায় ইউনিডো/বিশ্বব্যাংক কো-অপারেটিভ প্রোগ্রামের প্রধান এবং ভারতে ইউনিডোর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন।

শিক্ষাজীবনে এম মতিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন এবং শ্রেণিতে প্রথম হন। পরে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কাজের স্বীকৃতি হিসেবে এম মতিউল ইসলাম ২০১১ সালে ডিএইচএল-দ্য ডেইলি স্টার ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পান। এ ছাড়া ২০২১ সালে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) তাকে আজীবন সম্মাননা প্রদান করে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts