
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরদীতে বিএনপির দোয়া মাহফিলঅনুষ্ঠিত।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর, রোজ মঙ্গলবার বিকালে মনোহরদী উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (বেলাব–মনোহরদী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সফল সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।