• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত।

দুর্নীতি বন্ধে প্রথমবার এআইকে মন্ত্রী বানালো আলবেনিয়া

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

[ad_1]

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং সরকারি ক্রয়ব্যবস্থা স্বচ্ছ করতে বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এক ‘মন্ত্রী’ নিয়োগ দিয়েছে আলবেনিয়া।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন  দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।  আলবেনিয়ার এই উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

‘দিয়েলা’ নামের এই এআই সহকারী আগে থেকেই আলবেনিয়ার ‘ই-আলবেনিয়া’ প্ল্যাটফর্মে অনলাইন সরকারি সেবা প্রদানে ব্যবহৃত হচ্ছিল। এবার তাকে পূর্ণাঙ্গভাবে সরকারি ঠিকাদারি ও ক্রয় প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেয়া হলো।

দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বলেন, এআই মন্ত্রী নিয়োগের মাধ্যমে পাবলিক টেন্ডার প্রক্রিয়া হবে শতভাগ দুর্নীতিমুক্ত। এখন থেকে আর কারও পক্ষে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বা স্বজনপ্রীতি দেখিয়ে চুক্তি নেয়ার সুযোগ থাকবে না।’

তবে এই পদক্ষেপকে ঘিরে জনমত ভিন্ন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, প্রযুক্তি নির্ভর সমাধান যতই যুগান্তকারী হোক, এআই আসলেই কি সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবে—তা নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং প্রশাসনিক ব্যবস্থাপনাতেও এক নতুন দিগন্তের সূচনা।

উল্লেখ্য, সরকারি টেন্ডার বিলির দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই জর্জরিত আলবেনিয়া। এছাড়াও এই বলকান দেশটি বিভিন্ন অপরাধ চক্র, আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচার চক্রের জন্যও বেশ কুখ্যাত। প্রশাসনের বিভিন্ন স্তরেও ঢুকে পড়েছে দুর্নীতির রক্তবীজরা। তাই ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আগে দেশটির প্রধানমন্ত্রী রামা দেশকে দুর্নীতিমুক্ত করতে চান। সেই কারণে এবার মানুষের দুর্নীতি ধরতে নিয়োগ করা হল এক যন্ত্রমন্ত্রীকে। তবে সেই উদ্দেশ্যে আলবেনিয়া কতটা সফল হবে, তার উত্তর রয়েছে একমাত্র সময়ের হাতেই



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts